আজ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


এবার মুক্তি পাচ্ছে হিরো আলমের ছবি ‘মার ছক্কা’

এ প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে তুমুল আলোচিত এই হিরো আলমকে ‘মার ছক্কা’ সিনেমাতে দেখা যাবে একটু ভিন্ন রূপে। সিনেমাটি দর্শকরা খুব শিগগিরই সিনেমা হলে দেখতে পাবেন। ‘পাগল তোর জন্য’ ছবির মাধ্যমে আলোচনায় আসা পরিচালক মঈন বিশ্বাস-এর ‘মার ছক্কা’ ছবি নিয়ে এবার বড় পর্দা কাঁপাতে আসছে হিরো আলম। ইতিমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে।  ‘মার ছক্কা’তে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে, অন্যান্য।

সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি, আশা করি দর্শকদের ভালো লাগবে। হিরো আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র।

আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যিই আমি প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাসের কাছে কৃতজ্ঞ আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন


Top
error: Content is protected !!