আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাস মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, শহর বিএনপি সম্পাদক মো. চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, জামায়াতে আমির হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহসভাপতি ইকবাল খান, যুগ্ম সম্পাদক শাহানূর আহমেদ সোহাগ, গোপালপুরের শহীদ ইমনের ছোট ভাই মো. সুজন মিয়া, জুলাই যোদ্ধা মো. সজিব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জুলাই শহীদসহ সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল বারী।


Top