আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবা বিক্রির সময় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-  নুঠুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩১), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. কামরুল হাসান (১৯) এবং নন্দনপুর গ্রামের মো. সোহেলের স্ত্রী মোছা. শিল্পী বেগম (৫৫)।

পুলিশ জানায়, শিল্পী বেগমের বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে গোপালপুর থানার এসআই মো. হাবিবুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় গোপালপুর থানায় মামলা নং-০৬, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Top