আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক

ডেস্ক রিপোর্ট :

বিদেশি সংস্থার মাধ্যমে পাকা মসজিদ বানিয়ে দেওয়ার কথা বলে হেমনগর ইউনিয়নের ৫টি মসজিদ থেকে টাকা নেওয়া এক প্রতারককে আটক করেছে এলাকাবাসী।

স্থানীয়রা মসজিদ কমিটির সদস্যরা জানান, ভোলারপাড়া গ্রামের বাসিন্দা রমিজুলের মাধ্যমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধোবাউড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিনকে প্রতি মসজিদ থেকে ১৫-১৮ হাজার টাকা করে দেওয়া হয়।

মসজিদগুলো হলো বালোবাড়ি, উদ্যমপুর বর্ণী, নতুন শিমলাপাড়া, নতুন ভোলারপাড়া ও শাখারিয়া গ্রামের মসজিদ।

টাকা নেওয়ার পর কামাল উদ্দিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে, কৌশলে আরও নতুন মসজিদের জন্য টাকা দেওয়া হবে বলে মঙ্গলবার ডেকে এনে তাকে আটক করেন এলাকাবাসী।

পাকা মসজিদ বানিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।


Top