আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি    
 


গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডেক্স নিউজ :

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার, উপজেলা সমাজসেবা অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।


Top