আজ || শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা    
 


গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার গোপালপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহর সভাপতিত্বে এবং জাসাস সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. কে. এম. বদরুল হক শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার খামারবাড়ির ডিডি কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম, উপপরিচালক কৃষিবিদ ড. মো. এমদাদুল হক, ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের সিনিয়র অফিসার কৃষিবিদ মো. মঞ্জুরুল হক, মানবিক বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান এবং গোপালপুর উন্নয়ন পরিষদের মুখপাত্র নুর-এ-আলম সিদ্দিকী নুর প্রমুখ।

সভায় গোপালপুরের সার্বিক উন্নয়ন, উপজেলার বিভিন্ন খাত ও সেক্টরের উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি কৃষিবিদ ড. কে. এম. বদরুল হক শাহীন বলেন, “গোপালপুরের সার্বিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে এবং গোপালপুরবাসীর মধ্যে অনুপ্রেরণা জাগাতে আমরা ইতিমধ্যে বেশ কিছু মানবিক কার্যক্রম গ্রহণ করেছি। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আগামীতে শিক্ষা ও সংস্কৃতি, কৃষি, সাহিত্য, ক্রীড়া, চিকিৎসা, গণমাধ্যম এবং বিভিন্ন সংগঠনের সংগঠকদের মধ্যে যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন, তাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”


Top
error: Content is protected !!