আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


ধনবাড়ীতে বিয়ে ভাঙ্গার অভিযোগে বস্তায় ভরে প্রেমিককে নদীতে নিক্ষেপ

প্রেমের টানে চাঁদপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ী

নিজস্ব সংবাদাতা : সুদূর চাঁদপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এসে প্রেমিকার বিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগে উতাল প্রেমিককে বস্তায় ভরে নদীতে ফেলার ঘটনা ঘটে। ভাগ্যক্রমে এলাকাবাসিরা দেখা ফেলায় জানে বেঁচে গেছে ওই প্রেমিক।

জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুফ গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নাসির উদ্দীন বগুড়া মেডিক্যাল কলেজে মেডিক্যাল এসিস্ট্যান্ট কোর্সে পড়াশোনা করার সময় সহপাঠি ধনবাড়ি উপজেলার পানকাতা গ্রামের বেলায়েত হোসেনের কণ্যা দিপি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ধনবাড়ী থানা পুলিশ জানায়, ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করা দিপি গত বৃহস্পতিবার বাড়ি এলে তার অমতে পরিবার সরিষাবাড়ি উপজেলার পঞ্চাশি গ্রামে বিয়ে ঠিক করেন। প্রেমিক নাসির মোবাইলে খবর পেয়ে চাঁদপুর থেকে গত ২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় বিয়ে বাড়িতে হাজির হন। বরযাত্রীদের জানান তাদের দুজনের সম্পর্কের কথা। ফলে বিয়ে ভেঙ্গে যায়। এতে কণে পক্ষ চটে যায়। দিপির ভগ্নিপতি আসাদুজ্জামান মিল্টন, চাচাত ভাই মানিক মিয়া, হাকিমুল ইসলামসহ ৬/৭জন নাসিরের উপর চড়াও হয়ে বেদম পিটুনি দেয়। রাতে প্রেমিক নাসিরকে বস্তায় ভরে ঝিনাই নদীতে ফেলার সময় স্থানীয় লোকজন দেখে এগিয়ে আসে। তারা  নাসিরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। ধনবাড়ী থানা পুলিশ খবর পেয়ে গভীর রাতে খবর পেয়ে নাসিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। শনিবার নাসির ধনবাড়ী থানায় বাদী হয়ে ৮জনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশ দিপির ভগ্নীপতিসহ তিনজনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেল হাজতে পাঠায়।


Top
error: Content is protected !!