আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

ডেক্স নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীকে প্রার্থীতার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। এর মধ্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান নেতৃত্ব রয়েছে।

নিজ আসনের বিষয়ে শাকিল উজ্জামান বলেন, গোপালপুর-ভূঞাপুর শুধু দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। এই মাটির মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের সময় আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি। তখন এই অঞ্চলের মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার হয়েছিল—সেই ঋণ শোধ হবার নয়।

শাকিলের ভাষ্য অনুযায়ী, গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে রাজপথে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তিনি বলেন, যখন অনেক রাজনৈতিক দল নিরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম।

গণঅধিকার পরিষদ সূত্র জানায়, শিগগিরই দেশের সব আসনে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এ দফার প্রার্থী তালিকা জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।


Top
error: Content is protected !!