আজ || রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি

ডেক্স নিউজ :

“এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। তাদের বেশির ভাগই মাদক ও মোবাইলে আসক্ত” বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু।

শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষক-কর্মচারীদের স্মারক প্রদান এবং দুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সংগঠনের সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৭ জনকে সম্মাননা এবং ৮ জন দুস্থ শিক্ষক-কর্মচারীকে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিনসহ শিক্ষক-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


Top
error: Content is protected !!