আজ || বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডেক্স নিউজ :

পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনসহ পদোন্নতি ও পদবির নাম পরিবর্তনের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশের ন্যায় গোপালপুর উপজেলা পরিষদের বিআরডিবি মাঠসংলগ্ন পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবির নাম পরিবর্তন না হওয়া এবং সাংগঠনিক কাঠামো অনুমোদন না হওয়ায় তাঁদের মধ্যে সৃষ্ট হতাশার বিষয়টি তুলে ধরেন।

তাঁদের দাবি, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হলেও দীর্ঘদিনেও তা অনুমোদন করা হয়নি। দ্রুত এই কাঠামো অনুমোদন করা হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে।

এ সময় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।


Top