আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদলের আয়োজনে শুরু হওয়ার এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, যুগ্ন সম্পাদক বাদল মিয়া, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক হীরা মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

টুর্নামেন্ট উদ্বোধনের সময় বক্তারা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ও দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা একজন মহৎপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

টুর্নামেন্টে আলমনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।


Top
error: Content is protected !!