আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু

ডেক্স রিপোর্ট :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও গোপালপুর-ভুঞাপুর আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের উদ্যোগে গোপালপুর পৌর শহরের খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। এর আগে তিনি হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়, বেড়াডাকুরি উচ্চ বিদ্যালয়, ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয় ও সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রিন্সিপাল রহমান পাবেলের সভাপতিত্বে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর সম্পাদক কৃষিবিদ ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

আব্দুস সালাম পিন্টু বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ হুমকির মুখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে এখন থেকেই গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হয়ে ওঠে, তাহলে আগামী প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার পাবে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!