আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক মাদরাসার উস্তাদদের জন্য শিক্ষাদান পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয়া এলাকায় অবস্থিত ইমাম আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার কাসেমী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান আহমেদ ও হাফেজ হোসাইন আহমেদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা সানোয়ার এবং মুফতি রবিউল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫টি মাদরাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নুরানী শিক্ষাব্যবস্থায় আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত কুরআন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে নুরানী শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!