আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল

নিজস্ব প্রতিনিধি :

ঘাটাইল উপজেলাসহ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) বাসুদেব পাল। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়।

বাসুদেব পাল ঘাটাইল উপজেলা ও টাঙ্গাইল জেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে ময়মনসিংহ সরকারি টিচার্স টেনিং কলেজ থেকে বিএড ও এমএড ডিগ্রী লাভ করেন বাসুদেব পাল। পরে তিনি সরকারী এমএম আলী কলেজ টাঙ্গাইল থেকে সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ এর উপর ডিগ্রী অর্জন করেন। এছাড়া বাংলাদেশ কাব্যতীর্থে উপাধি ডিগ্রী লাভ করাসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স থেকে ইংলিশ ল্যাংগুয়েজে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একজন ভালো আবৃত্তিকার ও উপস্থাপক। কবিতা লিখার পাশাপাশি তিনি একজন সাহিত্যানুরাগী মানুষ। মিষ্ট ভাষা ও স্বভাবসুলভ আচরণের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের কাছে তিনি খুবই জনপ্রিয়।

বাসুদেব পাল গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের কৃতি সন্তান। তিনি মা বাবার বড় সন্তান এবং দুই সন্তানের জনক। পেশাগত দক্ষতার পাশাপাশি আগামী দিনগুলো সফলতার সাথে অতিক্রম করতে সকলের আর্শীবাদ প্রার্থী তিনি। তার এই সফলতা তিনি পরলোকগমনকারী বাবাকে উৎসর্গ করেছেন।


Top
error: Content is protected !!