আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


শিক্ষার্থী মুনের অনেক গুণ

মো. রুবেল আহমেদ, নিজস্ব প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা পর্যায়ে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় গোপালপুর উপজেলার প্রতিনিধি হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ফারিয়া জাহান মুন। তিনি গোপালপুর উপজেলার সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।


অল্প বয়সেই উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে উপস্থাপনার মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন মুন। ২০২৬ সালে তিনি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর মর্যাদা অর্জন করেন।
অতীত সাফল্যের তালিকাও সমৃদ্ধ। আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, তাৎক্ষণিক অভিনয় ও চিত্রাঙ্কনে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে তার রয়েছে একাধিক অর্জন। সপ্তম শ্রেণি থেকেই আবৃত্তি ও বিতর্কে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন তিনি। কবিতা আবৃত্তিতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এবং তার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৫ সালের তারুণ্যের উৎসবে জেলা পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন মুন।
পড়ালেখায়ও তিনি মেধাবী শিক্ষার্থী হিসেবে নিয়মিত ভালো ফল করে আসছেন। তার বাবা মো. মোকছেদুল হক একজন স্কুল শিক্ষক এবং মা মানছুরা খাতুন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী অফিস প্রধান। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে তার।
ফারিয়া জাহান মুন তার সব অর্জনের কৃতিত্ব শিক্ষক ও বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছেন। প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাসে ভর করে মুনের মতো শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!