আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মিছিল পরবর্তী পথসভা বাসস্ট্যান্ড চত্বরে আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা এহসানুল হক চৌধুরী ওপেল প্রমুখ। গোপালপুর গোহাটা ময়দান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা ছাত্রদল সম্পাদক মো. হিরা।

সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


Top
error: Content is protected !!