আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গোপালপুরে শতাধিক চায়না জালে আগুন দিয়েছে উপজেলা প্রশাসন

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে মাছ ধরার ১ হাজার একশত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) উপজেলার বেলুয়া এলাকায় ঝিনাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার ১১০টি নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ এবং পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন জানান, কারেন্ট জাল, চায়না জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল নিধনে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


Top