আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া

ডেক্স নিউজ :
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবে প্রতিবাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে ধনবাড়ী  উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে মধুপুর প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাব এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ।

সভায় বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক হাসান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. ইকবাল হোসেন, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কেএম শামীম, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন জনী, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মো. পলাশ ইসলাম, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাবের সম্পাদক মো. আবুল হোসেন, প্রচার সম্পাদক মো. জাহিদ সরকার, এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, সময়ের সাহিত্যকণ্ঠ’র সদস্য সজীব আনোয়ার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সহসভাপতি মো. মোখলেছুর রহমান. শিক্ষা ও  সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রাকিব হাসান, মো. আবদুল্লাহসহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর বার্তা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারাদেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলার করা হচ্ছে তা বন্ধ করতে হবে। বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


Top
error: Content is protected !!