আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর সূতি ভিক্টোরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও প্রধান অতিথির সহধর্মিণী বিলকিস সালাম সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণীত করেন।

প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজি লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদুজ্জামান মন্টু, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক হিমেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো হিরা।

সংবর্ধনায় বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে কবিতা গান ও রম্য বিতর্ক পরিবেশন করেন এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলা জাসাস।


Top