আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর বাজারে অভিযান চালিয়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে শহরের কোনাবাড়ী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

পশুর সুস্থ্যতার সনদ, অসাস্থ্যকর পরিবেশ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স না থাকার কারনে আভুঙ্গী চরপাড়ার বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে  মাংস ব্যবসায়ী নাসিরের (৩২) নামে মামলা দায়ের করে আদালত। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অমান্য করায় আদালত দোষী ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ ও গোপালপুর থানা পুলিশের সদস্যগণ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!