আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


‘বিশ্বভরা প্রাণ’ টাঙ্গাইল জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেক্স নিউজ, গোপালপুর বার্তা :
‘বিশ্বভরা প্রাণ’ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে টাঙ্গাইল হেরিটেজ পার্কে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিশ্বভরা প্রাণ’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আব্দুর রহিম।
সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, জামালপুর বিআরডিবির উপপরিচালক লুৎফর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ সাইফুল্লাহ।

“বাংলা বলো বাংলা লেখো, জেগে আছি বর্ণমালায়” শ্লোগানকে ধারণ করে বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ‘বিশ্বভরা প্রাণ’ এর এই মেলবন্ধনকে   আনন্দময় করে তোলে সদস্যবৃন্দ। নিজেদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি, অভিনয়ে অংশ নেয় বিশ্বভরা প্রাণের সারথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজু আনোয়ারা ময়না।


Top