আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


বাল্যবিবাহ প্রতিরোধে গোপালপুরে ‘তারুণ্যের কন্ঠ’

কে এম মিঠু, গোপালপুর :
তৃণমূলে বাল্যবিয়ে বন্ধে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ” গোপালপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ বেতারের শব্দ সৈনিক ও সংবাদ উপস্থাপক সজীব দত্তের পরিচালনায় অনুষ্ঠান ধারণ ও সরাসরি সম্প্রচার পরিচালিত হয়।

সম্প্রচারে মতামত রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় সাংস্কৃতিককর্মী আসাদুজ্জামান রুবেল, সঙ্গীতশিল্পী আতিক আসাদ, স্কুল শিক্ষিকা শামীমা ইয়াসমিন ঝর্ণাসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

উল্লেখ্য ‘তারুণ্যের কন্ঠ’ বাংলাদেশ বেতারে প্রতি শনিবার রাত ৮:১০ মিনিটে  দীর্ঘ ছয় বছর যাবত প্রচারিত হয়ে আসছে।


Top