আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য চাষিদের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম রক্ষার গুরুত্ব তুলে ধরেন। শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার দেওয়া হয়।


Top
error: Content is protected !!