আজ || মঙ্গলবার, ২৩ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর :

গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২২জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ইউএনও মঞ্জুরুল মোর্শেদ বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সরকারের সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক অটল শরিয়ত উল্ল্যাহসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নবাগত ইউএনও’র সফল কর্মজীবন ও গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন উপস্থিত সাংবাদিকরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!