আজ || বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত    
 


গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা উপজেলার সূতি নয়াপাড়া এলাকায় গোপালপুর থানা কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ঈশা মুনিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা উজ্জ্বল কাউন্সিলর, বুলবুল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসাইন মাস্টার।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব ও সামাজিক কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।


Top
error: Content is protected !!