আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ‘ম্যাজিক বাউলিয়ানা’ সেরা শিল্পী পলাশকে সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :
মাছরাঙা টেলিভিশন আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ এ যৌথ নির্বাচিত সেরা শিল্পী, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের গর্ব পলাশ শীলকে তার নিজ উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত, সংবর্ধনা অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানা’ সেরা শিল্পী পলাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

বাউল শিল্পী পলাশ নিজ জন্মভূমি গোপালপুরের মাটিতে সংবর্ধিত হওয়ায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধাসহ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে উপস্থিত সকলের প্রতি দোয়া কামনা করে গান পরিবেশন করেন।


Top
error: Content is protected !!