আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


আরজি -রাজীব মীর

মহাত্মন,
সবিনয়ে নিবেদন
এই যে
প্রিয় পৃথিবী
তোমার কাছে আমার একটাই দাবি
আমাকে নাও তুমি আপন ভাবি
আমি তো তোমার প্রেমেরই ছবি
আমি আমার মা- বাবার খোয়াবী
তুমি যদিও আমার সবই

এবং
জ্ঞান দাও প্রভু আলোর ঈশ্বর
সূর্য চন্দ্র সমুদ্র ছায়া
আকাশে বাতাসে মুগ্ধ মায়া
জানালা খোলা ফুলের বন
প্রেম প্রকৃতি প্রিয়জন
গানে গানে মন
মাতবে যখন
দু:খ সরাও-
সুখে থাকুক সকল প্রাণি,
বঞ্চিত হরিজন

তুমি জেনে খুশি হবে যে
মানুষই আজ মানুষ হবে
তাই
ঘৃণা বিদ্বেষ সরিয়ে নাও
মনের আলো বাড়িয়ে দাও
চোখের আড়াল হও যদি, হও
মন বাড়ালেই কাছে রও,
আজ্ঞা হয়-
তুমিই আশ্রয়

অতএব
বিনীত প্রার্থনা এই যে
রাত পেরোলেই দেখতে চাই শুদ্ধ ভোর
নিবেদক —
তোমার একান্ত আদরের
‘বিভোর’ !

০৩.০৪.২০১৭


Top
error: Content is protected !!