আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গোপালপুরে ‘বিস্ফোরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে রনলা সাহিত্য সংস্কৃতির সংসদের কাব্যগ্রন্থ ‘বিস্ফোরণ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে  রনলা’র সভাপতি কবি আব্দুস সাত্তার পলাশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকল্প পরিচালক ড. বদরুল শাহিন, গোপালপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক আবুল কাশেম খলিল।

বিএমজিটিএ’র জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রনলা সম্পাদক কবি ইদ্রিস হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, এনজিও ব্যক্তিত্ব আজমল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি জোবায়েরুল আমিন, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সুজন সম্পাদক মাহবুব রেজা আতিক, শাহজাহান আলী ভিপি, কবি আব্দুল খালেক, বিশ্বজিৎ চক্রবর্তী, মুক্তার হোসেন, উপজেলা ইমাম পরিষদ সম্পাদক নাসির উদ্দীন, আশরাফ আলীসহ উপজেলার কবি সাহিত্যিক ও সাহিত্যানুরাগীগণ।


Top