আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


রবীন্দ্র-নজরুল স্মরণে গোপালপুরে সাহিত্য আড্ডা

ডেক্স নিউজ :
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে টাঙ্গাইলের গোপালপুরে ‘কবিতা প্রহরে’ নামে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে উপজেলার হেমনগরের নিধুবনের ঘাটে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় এ সাহিত্য আড্ডা আয়োজন করে কবিতাপ্রেমী গোপালপুরবাসী।

উত্তর টাঙ্গাইলের সাহিত্যাঙ্গনের বটবৃক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় কবিতাপ্রেমী গোপালপুরবাসীর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনজু আনোয়ার ময়না। উত্তর টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রথিতযসা সাহিত্যিকগণ অনুষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।


Top