আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মহাত্মা গান্ধী পদক পাচ্ছেন গোপালপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম

Photo- Muhammed Saiful Islam, Gopalpur-Tangail

নিজস্ব প্রতিবেদক :
মহাত্মা গান্ধী সম্মাননা পদক পাচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম।
মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউমান রাইটস কর্তৃক সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য টাঙ্গাইল জেলার সফল কাউন্সিলর ও সমাজসেবক হিসেবে তিনি এ সম্মাননা পদক পাচ্ছেন।
আগামী ৬ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবসে ঢাকা সেগুনবাগিচায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক, মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার, আলহাজ্ব খোরশেদ আরা হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকন উদ-দৌলা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার নাথ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন-দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মো. আবু ফাত্তাহ।

 


Top
error: Content is protected !!