আজ || রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে ঝড়ে পড়া গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

গোপালপুর বার্তা ডেক্স :

ঝড়ে ঘরের ছাদে হেলে পড়া ইউকিলিপট্যাস গাছের ডাল কাটার সময় ছাদ থেকে নিচে পড়ে টাঙ্গাইলের গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফ আলীর (৬২) মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার বাখুরিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ আলী বাখুরিয়াবাড়ি গ্রামের মরহুম আন্তাজ আলী মাষ্টারের মেজো ছেলে।

মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াদুদ হোসেন জানান, আজ সকালে ঝড়ে ঘরের ছাদে হেলে পড়া ইউকিলিপট্যাস গাছের ডাল কাটার সময় ছাদ থেকে নিচে পড়ে যান সহকারী অধ্যাপক মো. আশরাফ আলী। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার৷ জন্য তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। টাঙ্গাইল নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রবিবার বাদ আছর, বাখুরিয়াবাড়ি মাদরাসা মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


Top
error: Content is protected !!