আজ || বুধবার, ১২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ডেক্স রিপোর্ট :
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ এবং ধর্ষণের ঘটনার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১০মার্চ) দুপুরে গোপালপুর উপজেলা, শহর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে থানা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরা, সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি আহমেদ সাগর, সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, শহর ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন প্রমুখ।
এ কর্মসূচি থেকে মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে গোপালপুর উপজেলা, শহর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!