আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময়

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

সংগঠনের সভাপতি শেখ মো. জোবায়রুল হকের সভাপতিত্বে এবং সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা বিএনপি সম্পাদক কাজী লিয়াকত ভিপি ও সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!