আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বৃষ্টিসমাচার

:: শরাফত হোসেন ::

অনেকদিন দুজনের একসাথে বৃষ্টি ভেজা হয় না
হয়তো হয়, তার খবর কে রাখে ?
সময় আমাদের জানতে দেয় না|

কিন্তু বৃষ্টি তো জানে
সে কেন আমাদের ছুঁয়ে যায়
সময়ে-অসময়ে জানে আসমান
ঘরের খবর পরে জানে, অথচ
জানা হয় না তোমার-আমার
বৃষ্টি এলেই তোমাকে মনে পড়ে
হাত বাড়িয়ে ছুঁয়ে যাই জলকণা
তুমিও বৃষ্টির রাতে আমাকে ভাবো
আবিষ্কার কর অন্য তোমাকে-আমাকে
অথচ বৃষ্টি তা জানে না
জানে না আমিও কেন বৃষ্টি ছুঁয়ে যাই
তুমি তো জানো, তবে এক্ষুণি চোখ বন্ধ করো
চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজি।


Top