আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


সভ্যতার অপবাদ

অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী

পাশের বাড়িতে ডাকাত পড়েছে

আমার ক্ষতি কি তাতে?

নিজের দুয়ার বন্ধ থাকুক

সিঁকিটি খসে না যাতে।

চোখের সামনে হোক পিটাপিটি

আমার কী আসে যায়?

পরের হয়ে ওমেদারী করা

আমার কি শোভা পায়?

চোখ আছে শুধু,

দেখে যাই বাবা

কইতে পারিনা কথা,

পরের বিপদে সাড়া দেয়া নাকি

আজ নয় সভ্যতা।


Top