আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করে বরকে দিলেন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা :

22.03 (2)গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান গত রবিবার রাতে একটি বাল্যবিয়ে বন্ধ করে বরকে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে। নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান জানান, উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে তথ্য পেয়ে রাত ৯টায় গোপালপুর থানা পুলিশকে সাথে নিয়ে কনের বাড়িতে যাই। আজগরা গ্রামের গোলাপ মিয়ার মেয়ে মাধ্যমিক স্কুলে পড়ুয়া ৮ম শ্রেণির মেধাবি ছাত্রী মর্জিনা খাতুন (১৫) এর সাথে ধনবাড়ি উপজেলার মুসুদ্দি খালপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বাদশা মিয়ার (৩৮) বিয়ের আয়োজন চলছিল। পরে বাল্যবিয়ের নানাকুফল সম্পর্কে মেয়ের বাবা-মাকে অবগত করে গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আইনে বর বাদশা মিয়াকে ২ দিনের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়।


Top
error: Content is protected !!