আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে আড়াই বিঘা জমির বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগে মামলা

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ পারিবারিক শত্রুতার জেরে এমন অপরাধ সংঘটনের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে পড়শি ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুবৃর্ত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়।
গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারি কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এরাক্সন প্যারাকোয়েট -২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানী জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন।
তদন্তকারি অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রুতার কারণে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য মাস খানেক আগে কড়িয়াটা পশ্চিম পাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।


Top
error: Content is protected !!