আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

27.02.2015 upload (11)

নিজস্ব প্রতিবেদক:
ফেইসবুক ভিত্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের উদ্যোগে গতকাল শুক্রবার পৌর শহরের স্টেডিয়াম মাঠে দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইন শুরুর পূর্বে গ্রুপের এডমিন ও গোপালপুর পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্ট ইলেকট্রিক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ গোপালপুর উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন ও সাবেক সম্পাদক রকিবুল হক ছানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারী সংগঠন ফ্রাইডে’ র মহাপরিচালক খন্দকার রুহুল আমীন , সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য প্রমুখ।
ক্যাম্পেইনে উপজেলার ৬০০ রোগিকে বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।


Top
error: Content is protected !!