আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের শাখা উদ্বোধন

Photo _2 Gopalpur,Tangail 05.12.14 -

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুরে লাইটহাউস ল্যাবরেটরি স্কুল কাজীবাড়ি ক্যাম্পাসের উদ্বোধন আজ শুক্রবার সকালে কাজীবাড়িস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব শাহজাহান খান, হেমনগর কলেজের অধ্যাপক মো: হাবিবুর রহমান, মহিলা কলেজের অধ্যাপক মো: তোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক মো: একামত আলী সরকার, পাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক শফিকুর রহমান, রফিউজ্জামান রঞ্জু, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
লাইটহাউস ল্যাবরেটরি স্কুল প্রায় ১যুগ পূর্বে গোপালপুরের কোনাবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে এবং একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়েছে।


Top
error: Content is protected !!