আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর কামিল মাদ্রাসার হিরক জয়ন্তী অনুষ্ঠিত

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

গোপালপুর আলিয়া অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মালেক মাদানি।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পীগোষ্ঠীর জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীরা।


Top
error: Content is protected !!