আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


ধনবাড়ীর পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী গত সোমবার পালিত হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা বসে। গানে, সঙ্গীতে, কবিতা আর কথামালায় স্মৃতিমুখর দিন পার করেন সকলেই।

র‌্যালী শেষে ১৯৬৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধ আব্দুল হাই এবং আনোয়ার খসরুসহ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত সকল শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, বিএডিসির যুগ্ম পরিচালক হোসনেআরা বেগম বেনু, দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন, সরকারি কর্মকর্তা কাজী মাহবুবুল হক, আঃ ওয়াহাব, মোখলেসুর রহমান, মিজানুর রহমান খান রিপন, আইটি বিশেষজ্ঞ মুহাম্মদ মিসবাহ উদ্দীন, উদযাপন কমিটির মোঃ জাহাঙ্গীর আলম, রাশিদুল হাসান প্লাবন, জাহাঙ্গীর আলম মিলন, আরিফুল ইসলাম মিলন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, মনিরুজ্জামান মনির প্রমুখ।

সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বন্ধন শিরোনামে স্বরনিকা প্রকাশ করা হয়।


Top
error: Content is protected !!