আজ || শুক্রবার, ২৯ মে ২০২৬
শিরোনাম :
 


নবম-দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন
মো. সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ
উত্তরা, ঢাকা
অ-অ+

বাচ্য এবং বাচ্য পরিবর্তন

১। আমার যাওয়া হবে না- এটি কোন বাচ্য?

ক. কর্তৃবাচ্য খ. ভাববাচ্য

গ. কর্মবাচ্য ঘ. গৌণবাচ্য

২। কোথা থাকা হয়?- এটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মবাচ্যের খ. কর্তৃবাচ্যের

গ. ভাববাচ্যের ঘ. কর্তৃকর্মবাচ্যের

৩। কোনটি ভাববাচ্যের বাক্য?

ক. কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হলো

খ. আজ আর তোমার খাওয়া হবে না

গ. তুমি খেলে না কেন

ঘ. তোমাকে অনেকবার বলেছি

৪। তার যেন আসা হয়- এটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

৫। বিদ্বানকে সকলেই সম্মান করে- বাক্যটির কর্মবাচ্যে কী হবে?

ক. সকল কর্তৃক বিদ্বান সম্মান হন

খ. বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন

গ. সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন

ঘ. বিদ্বান সকলের দ্বারা সম্মান হন

৬। বিদ্বানকে সকলেই আদর করে- বাক্যটি কর্মবাচ্যে কী হবে?

ক. বিদ্বান সকলের দ্বারা সমর্থিত

খ. বিদ্বান সকলের দ্বারা আদৃত হন

গ. বিদ্বান সকল কর্তৃক সমর্থিত

ঘ. বিদ্বানকে সকলেই ভালোবাসে

৭। বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন- এটি কোন বাচ্যের উদাহরণ?

ক. ভাববাচ্য খ. কর্মকর্তৃবাচ্য

গ. কর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য

৮। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?

ক. কর্মে ষষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়

খ. করণে সপ্তমী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়

গ. শুধুমাত্র কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়

ঘ. কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষ হয়

৯। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

ক. প্রথমা বা শূন্য খ. দ্বিতীয়া

গ. তৃতীয়া ঘ. চতুর্থী

১০। হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন। এটা কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য

গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

১১। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?

ক. কর্তায় প্রথমা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়

খ. কর্মে প্রথমা এবং ক্রিয়া উত্তম পুরুষ

গ. কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়

ঘ. কর্তায় ক্রিয়া অকর্মক হতে হয়

১২। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?

ক. দ্বিতীয়া খ. তৃতীয়া

গ. প্রথমা ঘ. সপ্তমী

১৩। তোমাকে হাঁটতে হবে- এটা কোন বাচ্যের উদাহরণ?

ক. ভাববাচ্যের

খ. কর্তৃবাচ্যের

গ. কর্মবাচ্যের

ঘ. কর্মকর্তৃবাচ্যের

১৪। যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?

ক. কর্মবাচ্য

খ. ভাববাচ্য

গ. কর্মপ্রবচনীয় অব্যয়

ঘ.কর্মকর্তৃবাচ্য

১৫। কাজটি ভালো দেখায় না- বাক্যটি কোন বাচ্য?

ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য

গ. কর্তৃবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

১৬। বাঁশি বাজে ঐ মধুর লগনে।- এটা কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য

গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য

১৭। কর্ম বাচ্যের উদাহরণ কোনটি?

ক. ঝড় বয় ভয় হয়

খ. সকালে সূর্য উঠে

গ. বাঁশি বাজে

ঘ. গগনে গরজে মেঘ

১৮। সুতি কাপড় অনেক দিন টেকে- এ বাক্যটি কিসের উদাহরণ?

ক. ভাববাচ্য খ. কর্মকর্তাবাচ্য

গ. কর্মবাচ্য ঘ. কোনোটিই নয়

১৯। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?

ক. মেলা বসেছে

খ. আমার যাওয়া হবে না

গ. তুমি কবে আসছ

ঘ. সে বই পড়ে

২০। সাইকেলটি দ্রুত যাচ্ছে- এটি কোন বাচ্য?

ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

২১। জল পড়ে পাতা নড়ে- এটি-

ক. কর্মবাচ্য খ. কর্মকর্তৃবাচ্য

গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. খ

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!