আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক

ডেক্স নিউজ :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) অধ্যাপক গোগীনাথ পাল গত বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবীব তাঁকে স্বাগত জানান। এ সফরে অধ্যাপক গোগীনাথ পাল কলেজের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইবাস++ সফটওয়্যারের ব্যবহার ও বিধি-বিধান অনুসারে ক্রয় সম্পাদিত হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন।

পরে কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আলোচনায় তিনি কলেজের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গোপালপুর সরকারি কলেজের উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন শেষে অধ্যাপক গোগীনাথ পাল সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।


Top
error: Content is protected !!