আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


ধনবাড়ীতে নরসুন্দর খুন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নারায়ন শর্মা (৪৫) নামে এক নরসুন্দর খুন হয়েছেন। তিন এ উপজেলার নল্লা বাজারের কালিপদ শর্মার ছেলে। নল্লা বাজারের নিজস্ব সেলুনে তিনি কাজ করতেন।

নিহতের স্ত্রী লক্ষী রাণী জানান, গত বুধবার সন্ধ্যায় বাচ্চার সেন্ডেল কেনার কথা বলে ধনবাড়ী উপজেলা শহরে আসেন। রাতে আর বাড়ি ফেরেননি। আজ বৃহস্পতিবার সকালে পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী গ্রামের শেরিভিটা নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধনবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, নারায়ন শর্মা মাদক মামলায় ৩ মাস জেলহাজতে থাকার পর গত ১৩ জুন জামিনে আসেন। খুনের কারণ জানাতে তŤপরতা চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!