আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


মধুপুরে মেয়র কাপ ক্রিকেট লীগে মধুপুর কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর লাভা-মেয়র কাপ ক্রিকেটলীগের চূড়ান্ত খেলা গত শনিবার মধুপুর রাণীভবানী পাইলট মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় খেলার উদ্ধোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক এমপি। টসে জিতে ব্যাটে নামে মধুপুর কলেজ রাইডার্স। তারা ২০ অভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রাণ সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। প্রতিপক্ষ ৮ নং ওয়ার্ড ইয়ং স্টার একাদশ ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানার্স সংগ্রহ করে রানার্সআপ হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মধুপুর কলেজ রাইডার্স এর নাজিম উদ্দীন। আর ম্যান অব ফাইনাল ম্যাচ হয় তার সহকর্মী জোনায়েদ। বিজয়ীদের মধ্যে কাপ বিতরণ করেন পৌর মেয়র মাসুদ পারভেজ। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, আওয়ামীলীগ সভাপতি খন্দকার সফিউদ্দীন মনি, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, বিটিআরসির সহকারি পরিচালক প্রকৌশলী জাহিদুল ইসলাম, গ্রামীন ডিস্টিবিউশন এর সিইও জহুরুল হক বিল্পব প্রমুখ।


Top