আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গারো তরুণী ধর্ষণের প্রতিবাদে মধুপুরে আদিবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা :

ঢাকার বাড্ডায় গারো তরুণী ধষর্ণের প্রতিবাদে আজ মঙ্গলবার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার উদ্যোগে জলছত্র এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যাত্রা, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান উইলিয়াম দাজেল, ইন্ডিজিনাস পিপুলস ডেভেলপমেন্ট সাভির্সেস এর প্রোগ্রাম অফিসার মিথুন জাম্বিল, আদিবাসী নেতা প্রবীন চিসিম ও গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুজন জেংচাম, বাগাছাস মধুপুর শাখার ভারপ্রাপ্ত সম্পাদক রোপন হাগিদক প্রমুখ।

বক্তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ২৫ অক্টোবর ঢাকার বাড্ডায় রিক্সার গ্যারেজে এক গারো তরুণী গণ ধর্ষণের শিকার হয়।


Top
error: Content is protected !!