আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দুবৃর্ত্তের হাতে রাজমিস্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা :

Desktop  গোপালপুরে মো. আয়নাল হক (৩২) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছে। নিহত রাজমিস্ত্রী উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোতআতাউল্লাহ দক্ষিন পাড়া গ্রামের মো. দারোগ আলীর পুত্র।

নিহত আয়নালের স্ত্রী লিপি খাতুন জানায়, মোবাইল টাওয়ার নির্মাণে রাজমিস্ত্রী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় তার স্বামী কাজ করে। গত সপ্তাহে চট্রগ্রাম থেকে সে ঘর দেয়ার জন্য বাড়িতে আসে এবং ঘর মেরামতের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে। গতকাল রাত ৮টা দিকে আয়নাল পাশ্ববর্তী দোকানে গেলে আর ফিরে আসেনি। রাতে ঐ দোকানে তাঁকে খুঁজতে গেলে দোকান বন্ধ দেখে লিপি খাতুন বাড়িতে ফিরে আসে।

এলাকাবাসী জানায়, গ্রামের চকের ভিতর দিয়ে যাওয়া রাস্তায় ভোর বেলায় ডায়াবেটিক হওয়া দুই মহিলা হাঁটতে বেরুলে চকের মাঝখানে একটি লাশ দেখতে পেরে চিৎকার শুরু করতে থাকে। পরে গ্রামের মানুষ লাশ শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বুধবার রাতে গ্রামের একটি দোকানে বসে গভীর রাত পর্যন্ত নিহত আয়নাল তাসে জুয়া খেলছিল। এ সময় পরিচিত একজন ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর সার্কেলের এএসপি জমিরউদ্দীনসহ থানা পুলিশের একটি দল ঐ গ্রামের চকের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


Top
error: Content is protected !!