আজ || সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা :

Rep News-Gopalpur-Tangail-18.04 (1)গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা গ্রামের মাদ্রাসা শিক্ষক কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল সোমবার সকালে গোহাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী অংশ গ্রহন করেন। স্থানীয়দের অভিযোগ শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেরালেও আসামীদেরকে গ্রেফতার করছে না পুলিশ। এসময় তারা শুশিয়ারী দেন, আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা না করা হলে সকল এলাকাবাসী এক হয়ে ধর্ষকের বাড়ি ঘর ভেঙ্গে পুড়িয়ে দেয়া হবে।

এদিকে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জলিল জানিয়েছেন আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের দিনমজুর আসলাম মিয়ার অষ্টম শ্রেণীতে পড়–য়া কণ্যা তিন মাস আগে পড়শির বাড়িতে টিভি দেখতে গিয়ে সেনেরচর শাহসুফি আলীম মাদ্রাসার শিক্ষক মাজহারুল ইসলাম বাবলুর দ্বারা ধর্ষিতা হয়। তিন মাসের ব্যবধানে গর্ভধারনের লক্ষন প্রকাশ পেলে ওই ছাত্রী তার বাবা মাকে ঘটনা খুলে বলে। বিপদ আঁচ করে শিক্ষক মাজহারুল ইসলাম বাবলু ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে জোরপূর্বক ঔষধ খাইয়ে করিয়ে গর্ভপাত ঘটায়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!