আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে চালককে গলাকেটে অটোবাইক ছিনতাই

নিজস্ব সংবাদদাতা :

12837310_1684474615136018_1816714882_o

গোপালপুরে চালককে গলাকেটে হত্যা করে অটোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। উপজেলার হাদিরা ইউনিয়নের টেলিপাড়া নামকস্থানে গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। এস আই তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ঐ রাতেই গোপালপুর থানা পুলিশ পরিচয়বিহীন লাশটি উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে থানায় নিয়ে আসে। পরদিন সোমবার সকালে খবর পেয়ে লাশের পরিবারের লোকজন এসে পরিচয় দেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত চালক জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়ার জুব্বার আলির ছেলে অটোচালক কাকন ( ২৫)। সে প্রতিদিনের মতো রোববার সকালে ভাড়ায় যাত্রি বহনের লক্ষ্যে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। রাতে বাড়ি ফিরতে দেরি দেখে পরিবাবের লোকজন খোঁজখবর নেন। সারারাত সন্ধান করার পর পরদিন সকালে লোকমারফত জানতে পেয়ে গোপালপুর থানায় এসে কাকনের জবাই করা লাশ দেখতে পান। গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদল দুর্বৃত্ত চালককে জবাই করে অটোবাইকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে লাশটি ফেলে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা করা হয়।


Top