আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান বিনষ্টের অভিযোগ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শত্রুতাবশতঃ চার বিঘা জমির থোড় বোরো ধান বিষ প্রয়োগ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা মধ্যপাড়া গ্রামের কৃষক মৃত মনসুর আলীর পুত্র দুদু মিয়া এবার চার বিঘা জমিতে বোরোর আবাদ করেন। খেতের ধান এখন থোড় পর্যায়ে। কদিন পরই থোড় থেকে ধানের শিষ বের হবে। কিন্তু  গ্রামীন শত্রুতার জের ধরে গত শনিবার রাতে থোড় ধানে বিষ প্রয়োগ করা হয়। ফলে পাতা হলদে হয়ে জমির চার ভাগের তিন ভাগ ধান মরে গেছে।

গোপালপুর উপজেলা কৃষি অফিসার শামিমা আক্তার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের মৌখিক অভিযোগ পেয়ে তিনি একজন উপসহকারি কৃষি অফিসারকে গতকাল সরেজমিন মাঠ পরিদর্শনে পাঠান। রিপোর্ট পেলে বলতে পারবেন খেতে বিষ না আগাছানাশক স্প্রে করা হয়েছে।

উপসহকারি কৃষি অফিসার মো. সেলিম হোসেন জানান, কেউ শত্রুতা বশতঃ ধান খেতে ক্ষতিকারক আগাছানাশক স্প্রে করেছে। প্রথমে পাতা হলুদ রং ধারন করছে। পরে পাতা সাদা হয়ে গাছ মরে যাচ্ছে।
কৃষক দুদু মিয়া জানান, গ্রামীন শত্রুতার কারণে এসব করা হয়েছে। তিনি গত সোমবার গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তদন্তকারি অফিসার এসআই আব্দুল খালেক জানান, ধানী জমির একটি অংশের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকে এমনটি ঘটেছে কিনা তদন্তের পর বলা যাবে।


Top